
কাতারের উপপ্রধানমন্ত্রী দোহায় অনুষ্ঠিত গ্লোবাল সিকিউরিটি ফোরামে এক নতুন আঞ্চলিক প্রতিরক্ষা অংশীদারত্বের পরিকল্পনার কথা জানিয়েছেন। দেশের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার লক্ষ্যে আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে নতুন এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা শীঘ্রই আসবে বলে তিনি নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে কাতার তাদের সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেছে এবং এতে আকাশ প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, ড্রোন হামলার মোকাবিলা এবং পানির নিরাপত্তাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি বলেন, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে প্রতিরক্ষা খাতে নতুন উদ্যোগ গ্রহণের পরিকল্পনার অংশ হিসেবে শিগগিরই এ অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
উপপ্রধানমন্ত্রী আল-থানি জিসিসি দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন যে, গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়গুলোতে দেশগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে, যদিও প্রতিটি দেশের নিজস্ব পররাষ্ট্রনীতি বজায় থাকে। আল-থানি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মৌলিক বিষয়গুলোতে আমাদের মধ্যে ঐকমত্য রয়েছে।
তিনি উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করে বলেন, মার্কিন সহযোগিতা এই অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে। দশকের পর দশক ধরে সামরিক বিনিয়োগ এবং যৌথ অভিজ্ঞতার সুবাদে চলমান যেকোনো সংঘাতের সময় ৯০ শতাংশের বেশি হামলা প্রতিহত করা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০