
ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিত দিপকেকে শুক্রবার তার নিজ বাসভবন থেকে আটক করা হয়েছে। দিল্লিতে আয়োজিত ‘তেরঙা ওড়াও’ বা পতাকা উত্তোলন কর্মসূচি ও র্যালিতে অংশ নেওয়ার ঠিক কিছুক্ষণ আগেই তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। র্যালিতে যোগ দেওয়ার কয়েক মিনিট আগে অভিজিতকে আটক করা হয়।
চলতি সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বার আটক হলেন অভিজিত। এর আগে মুম্বাই থেকে বিমানে দিল্লি পৌঁছানোর পরপরই তাকে আটক করেছিল পুলিশ। ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির দাবি তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তিনি এই অবস্থান নেন।
তার দল ককরোচ জনতা পার্টির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানোও ছিল এই পদযাত্রার অন্যতম লক্ষ্য। গত ১৩ অক্টোবর যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়ে বিজ্ঞপ্তি জারির পরদিনই তারা সেখানে জাতীয় পতাকা হাতে প্রবেশ করেন। পরবর্তীতে আদালত তাদের পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। Do Not Sell or Share My Personal Information। We won't sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।
শুক্রবার অভিজিতকে আটকের পূর্বে দিল্লি পুলিশের একটি দল তার বাড়িতে উপস্থিত হয়ে এই পদযাত্রা কর্মসূচি না করার আহ্বান জানিয়ে একটি আনুষ্ঠানিক নোটিশ প্রদান করে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০