
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিজ বাড়ি থেকে এক নারী এবং তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে। প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাক হোসেনের। সৌদির দেওয়া বন্দি তালিকায় ২ বাংলাদেশির নাম ছিল, মৃত্যুদণ্ডের তথ্য ছিল না।
উপজেলার মোস্তফাপুর গ্রামে শ্বশুরের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সরকারি কর্মচারীদের ভাতা আগের নিয়মেই, প্রজ্ঞাপন জারি।
পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত স্বর্ণা আক্তার (২৪) এবং তার দুই বছর বয়সী ছেলে সাফায়েত হোসেন ও নয় মাস বয়সী কন্যা রাইফা মনির মৃত্যুর ঘটনাটি রোববার রাতে জানাজানি হয়।
ঘটনার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন নবী জানিয়েছেন, রোববার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে ঘরের দেওয়ালে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। তবে প্রাথমিকভাবে তদন্তকারীদের ধারণা, প্রকৃত ঘটনা আড়াল করতে এটি সাজানো হতে পারে।
পুলিশের ভাষ্যমতে, ঘটনার নেপথ্যে থাকা রহস্য উন্মোচনে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। পারিবারিক বিবাদ ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতেই মামলার তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে ঘটনার প্রকৃত কারণ পরিষ্কার হবে এবং সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। পুলিশের জন্য ৫৮৩০টি গাড়ি কিনবে সরকার।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০