
দক্ষিণ কোরিয়ায় সরকারি চাকরির সাক্ষাৎকার দেওয়ার ক্ষেত্রে প্রথাগত আনুষ্ঠানিক পোশাকের বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। এখন থেকে চাকরিপ্রার্থীরা জিনস, স্নিকার্স বা টি-শার্টের মতো সাধারণ পোশাকে সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। আগামী অক্টোবর থেকে এই নতুন নির্দেশনা কার্যকর হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, এই নিয়ম প্রবর্তনের প্রধান কারণ হলো প্রার্থীদের আর্থিক ও মানসিক চাপ কমানো। পাশাপাশি, আনুষ্ঠানিক জুতার শব্দে সাক্ষাৎকারে বিঘ্ন সৃষ্টি হওয়ায় তা নিষিদ্ধ করা হয়েছে। সাধারণ পোশাক পরিধানের মাধ্যমে প্রার্থীরা যেন অধিক স্বাচ্ছন্দ্যে নিজের দক্ষতা তুলে ধরতে পারেন, সেটিই সরকারের মূল লক্ষ্য।
নতুন এই নিয়মের বিষয়ে দেশটির সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকে একে সাধুবাদ জানিয়ে বলছেন, কেবল সাক্ষাৎকারের জন্য স্যুট কেনা আর্থিক অপচয়। আবার কেউ কেউ সংশয় প্রকাশ করে বলছেন, শেষ পর্যন্ত হয়তো প্রার্থীরা স্যুটই বেছে নেবেন। সরকারিভাবে এর আগে থেকেই সাধারণ পোশাক পরতে উৎসাহিত করা হলেও, এবার সরাসরি টাই ও ফরমাল জুতা নিষিদ্ধ করার মধ্য দিয়ে বড় পরিবর্তন আনা হলো। চাকরির আরও তথ্য: মন্ত্রণালয় পুরুষ ও নারী প্রার্থীদের জন্য উপযুক্ত পোশাকের উদাহরণ দেখাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কিছু ছবিও প্রকাশ করেছে। চাকরির আরও তথ্য: তবে সব ধরনের সাধারণ পোশাককে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়নি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০