
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যায় লোটে নিউ ইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আয়োজিত এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। এসময় তার সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা এই আয়োজনে যোগ দিয়েছিলেন। এবারের অধিবেশনে বিশ্বের ১৩০টি দেশের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। এদিকে একই দিন সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস কর্তৃক আয়োজিত সরকার ও রাষ্ট্রপ্রধানদের প্রাতঃরাশ বৈঠকেও তারেক রহমান ও জুবাইদা রহমান অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০