প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৮:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ১২:৪৩ পি.এম
টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ পদে চাকরির সুযোগ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৯ম থেকে ২০তম গ্রেডের অধীনে মোট ১৭টি শূন্য পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের বিবরণ ও বেতন স্কেল
- প্রভাষক (অ্যাপারেল)পদসংখ্যা ১টি (গ্রেড-৯), বেতন স্কেল ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা।
- লাইব্রেরিয়ানপদসংখ্যা ১টি (গ্রেড-৩), বেতন স্কেল ১,১৩,০০০-১,৪৮,৮০০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরপদসংখ্যা ২টি (গ্রেড-১৩), বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।
- কেয়ারটেকারপদসংখ্যা ১টি (গ্রেড-১৩), বেতন স্কেল ২৪,০০০-৫৮,০০০ টাকা।
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্টপদসংখ্যা ৪টি (গ্রেড-১৬), বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- সহকারী হিসাবরক্ষকপদসংখ্যা ১টি (গ্রেড-১৬), বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- সহকারী ক্যাশিয়ারপদসংখ্যা ১টি (গ্রেড-১৬), বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- লাইব্রেরি সহকারীপদসংখ্যা ১টি (গ্রেড-১৬), বেতন স্কেল ২১,৯০০-৫২,৯০০ টাকা।
- সিকিউরিটি গার্ডপদসংখ্যা ৫টি (গ্রেড-২০), বেতন স্কেল ২০,০০০-৪৮,৪০০ টাকা।
আবেদন প্রক্রিয়া ও ফি
আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রেজিস্ট্রার কার্যালয় থেকে অথবা সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট www.butex.edu.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। যথাযথভাবে পূরণকৃত আবেদন ফরমের সাথে প্রয়োজনীয় সকল নথিপত্র যুক্ত করে ‘রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮’ ঠিকানায় ডাকযোগে বা সরাসরি পাঠাতে হবে।
আবেদন ফি সংক্রান্ত তথ্য
- ১ ও ২ নম্বর পদের জন্য: ২০০ টাকা
- ৩ থেকে ৮ নম্বর পদের জন্য: ১০০ টাকা
- ৯ নম্বর পদের জন্য: ৫০ টাকা
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- মোট পদ: ১৭; শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০