
ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান চালানোর সময় একটি স্পিডবোট দুর্ঘটনার কবলে পড়েছে। এতে নলছিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ মোট ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে কংসার দিঘির পাড় সংলগ্ন নদীতে এই দুর্ঘটনাটি ঘটে। ইউএনওসহ অন্যরা স্পিডবোটে করে নদীতে টহল দিচ্ছিলেন।
জেলা মৎস্য দপ্তরের তথ্য অনুযায়ী, উপজেলা প্রশাসনের উদ্যোগে নদীর এই এলাকায় অভিযান চালানো হচ্ছিল। ইউএনও প্রতীক কুমার কুণ্ডুর নেতৃত্বে টহল দেওয়ার সময় হঠাৎ করেই স্পিডবোটের গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির বোটটি নদীর পাড়ে সজোরে আঘাত করে। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ইউএনওর মাথায় পাঁচটি সেলাই প্রদান করেন। অন্যদেরও প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত বোটচালক মো. আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় আহত অন্যদের মধ্যে রয়েছেন আনসার সদস্য জসিম ও রেজাউল। এছাড়া স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'ভলান্টিয়ার্স অব নলছিটি'র সদস্য শাহাদাত ফকির, জিসান, মিল্লাত, সিফাত এবং রায়হান আহত হয়েছেন। পুরো ঘটনাটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। Do Not Sell or Share My Personal Information। We won't sell or share your personal information to inform the ads you see। You may still see interest-based ads if your information is sold or shared by other companies or was sold or shared previously।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০