
যুক্তরাষ্ট্রের কারাগারে জেফরি এপস্টেইনের মৃত্যুকে ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। যৌন পাচারের অভিযোগে বিচারাধীন এই ব্যক্তি ২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যান। এতদিন পর্যন্ত এটি আত্মহত্যা হিসেবে বিবেচিত হয়ে এলেও সম্প্রতি ফরেনসিক বিশেষজ্ঞ অধ্যাপক মাইকেল ফ্রিম্যান এক চাঞ্চল্যকর দাবি তুলেছেন। তার মতে, এপস্টেইনের মৃত্যু কোনোভাবেই আত্মহত্যা ছিল না, বরং এটি একটি হত্যাকাণ্ড। কারণ, ২০১৯ সালে এপস্টেইনর ময়নাতদন্ত করা চিকিৎসক তার মৃত্যুকে আত্মহত্যা বলেই সিদ্ধান্ত দিয়েছিলেন। আমার কাছে এর একমাত্র ব্যাখ্যা হলো, এটি হত্যাকাণ্ড।’।
বিবিসি নিউজ নাইটকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক ফ্রিম্যান জানান, তিনি নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি এবং ময়নাতদন্তের ছবি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। তার দাবি, এপস্টেইনের শরীরে হামলার সুস্পষ্ট চিহ্ন রয়েছে, যা পেছন থেকে গলা চেপে শ্বাসরোধের ইঙ্গিত দেয়। বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখের আঘাতের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কোনো ফাঁস বা উপকরণ দিয়ে গলা চেপে ধরার পর তাকে বিছানার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ তুলে ধরার পর এপস্টেইনের মৃত্যুর বিষয়ে গবেষণা ও নিউইয়র্কের মেডিকেল পরীক্ষকের নথি প্রকাশ করেন তিনি। তবে তার গবেষণা এখনো অন্য বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচিত হয়নি।
অধ্যাপক ফ্রিম্যান জানান, এপস্টেইনের গলায় থাকা ফাঁসের দাগের ওপর নখের আঁচড়ের মতো চিহ্ন পাওয়া গেছে, যা ভুক্তভোগী নিজেকে রক্ষার চেষ্টার সময় সাধারণত তৈরি হয়।
তবে এসব দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
২০১৯ সালে ময়নাতদন্তের দায়িত্বে থাকা প্রধান মেডিকেল পরীক্ষক ডা. বারবারা স্যাম্পসন স্পষ্টভাবে জানিয়েছিলেন, এপস্টেইনের শরীরের ক্ষতগুলো আত্মহত্যার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। সে সময় কোনো আত্মরক্ষামূলক লড়াইয়ের চিহ্ন পাওয়া যায়নি বলেও তিনি মত দিয়েছিলেন। হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত যে ধরনের আত্মরক্ষামূলক ক্ষত থাকে, সেগুলোরও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে একটি সমঝোতার কারণে সে সময় কঠোর কারাদণ্ড থেকে রেহাই পান তিনি।
এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন দীর্ঘ সময় ধরে তার ভাইয়ের মৃত্যুকে হত্যাকাণ্ড বলে দাবি করে আসছেন। এই ফরেনসিক বিশ্লেষণের জন্য মার্ক এপস্টেইনই তাকে নথি ও ছবি সরবরাহ করেছিলেন বলে জানিয়েছেন অধ্যাপক ফ্রিম্যান। তবে নিজের গবেষণার নিরপেক্ষতা দাবি করে তিনি বলেন, কোনো পক্ষ থেকে অর্থ নেওয়া হয়নি এবং তার বিশ্লেষণ যে কেউ যাচাই করতে পারেন। তিনি ভুল থাকলে তা ধরিয়ে দেওয়ার আহ্বানও জানিয়েছেন।
অন্যদিকে, মার্কিন বিচার বিভাগের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে দায়িত্বরত কর্মকর্তারা মৃত অবস্থায় পাওয়ার পরপরই এপস্টেইনকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। মৃত্যুর প্রায় এক মাস আগে তাকে স্বল্প সময়ের জন্য আত্মহত্যা পর্যবেক্ষণেও রাখা হয়েছিল। তবে অধ্যাপক ফ্রিম্যান দাবি করেছেন, এমন ঘটনার ক্ষেত্রে মরদেহ স্থানান্তরের আগেই যথাযথভাবে ছবি তোলার প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল, যা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তার ধারণা, পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল এপস্টেইনকে।
উল্লেখ্য, ২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর সঙ্গে অর্থের বিনিময়ে যৌন কর্মকাণ্ডের প্রস্তাব দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন এপস্টেইন। এরপর ২০১৯ সালে অপ্রাপ্তবয়স্ক নারীদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে পুনরায় মামলা হয়। বিচার শুরুর অপেক্ষমাণ সময়েই তার মৃত্যু হয়। এখন পর্যন্ত অধ্যাপক ফ্রিম্যানের তোলা এই নতুন দাবির পক্ষে কোনো স্বাধীন ও গ্রহণযোগ্য নতুন সিদ্ধান্ত সামনে আসেনি। এর ১১ বছর পর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে নতুন করে মামলা হয় তার বিরুদ্ধে।
নিজে এই ঘটনার নেপথ্যে কারা থাকতে পারে সে বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ফ্রিম্যান। তিনি জোর দিয়ে বলেন, তার কাজ শুধুমাত্র শারীরিক আলামত বিশ্লেষণ করা, হত্যার ষড়যন্ত্রের বিষয় উন্মোচন করা তার গবেষণার অংশ নয়। জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনায় বিশেষজ্ঞ হিসেবে কাজ করা ফ্রিম্যানের এই নতুন বিশ্লেষণটি এখন সংশ্লিষ্ট মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি এর আগে বলেছিলেন, এপস্টেইনর মৃত্যুর কারণ ও ধরন নির্ধারণের বিষয়ে তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০