
জুনিয়র এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চীনের কাছে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ হকি দল। চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত এই ম্যাচে দুইবার এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে ব্যর্থ হয় বাংলাদেশ। আগামী রোববার গ্রুপ পর্বে নিজেদের পরবর্তী ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে দলটি।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ বেশ আক্রমণাত্মক ছিল। ১২ মিনিটে শিমুল ইসলামের ফিল্ড গোলে বাংলাদেশ প্রথম লিড নেয়। তবে সাত মিনিট পরই ১৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ওয়াং ইউবো। দ্বিতীয় কোয়ার্টারে আবারও ম্যাচে নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ২৬ মিনিটে মেহেদী হাসানের ফিল্ড গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় দলটি। কিন্তু তৃতীয় কোয়ার্টারে রক্ষণভাগের দুর্বলতায় সেই ব্যবধান ধরে রাখা সম্ভব হয়নি। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে চীনকে সমতায় ফেরান ছিউ ওয়েনশুয়ান। শেষ কোয়ার্টারে জয়ের লক্ষ্য নিয়ে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ, কিন্তু গোল করতে ব্যর্থ হয়। উল্টো ৫৩ মিনিটে সুন জিংরানের ফিল্ড গোলে প্রথমবারের মতো ম্যাচে এগিয়ে যায় চীন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণী হয়ে দাঁড়ায়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০