
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি স্পষ্ট করেন যে, বিএনপি কখনোই ফ্যাসিস্টদের পথ অনুসরণ করছে না। রবিবার (১৮ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আফসার আহমেদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। তা আমি তাকে বলতে চাই, ফ্যাসিস্টদের পথ কী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিএনপিকে চেনে জনগণ, বিএনপি যে প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় না।
জামায়াতের আমিরের উদ্দেশ্যে রিজভী বলেন, জামায়াত নেতা দাবি করেছেন বিএনপি ফ্যাসিস্টদের পথে এগোচ্ছে। কিন্তু তিনি এমন কোনো একটি দৃষ্টান্ত বা প্রমাণ দেখাতে পারেননি। রিজভী জোর দিয়ে বলেন, ৫ আগস্টের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপি বা দলের শীর্ষ নেতা তারেক রহমান কখনোই আওয়ামী লীগের অপরাধ মাফ করে দেওয়ার বা ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের কথা বলেননি। অথচ ভিত্তিহীন অভিযোগ তুলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। জামায়াতের আমিরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, জামায়াতের আমির আজকেই বোধ হয় একটা কথা বলেছে ন, যে বিএনপি ফ্যাসিস্টদের পথে এগিয়ে যাচ্ছে। রিজভী বলেন, আপনারা অতীতের যত কাজ, সে কাজগুলো কিন্তু আপনারা করেছেন। আপনারা (জামায়াত)তো প্রমাণ রেখেছেন ইতিহাসে।
ইতিহাসের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, অতীতে এরশাদ সরকারের আমলে বিএনপি সবসময় অনড় অবস্থানে ছিল, যেখানে দলটির প্রধান বেগম খালেদা জিয়া অবৈধ সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। অথচ সেই সময়ে আওয়ামী লীগ ও জামায়াত প্রাথমিকভাবে বয়কটের ঘোষণা দিলেও পরে নিজেদের অবস্থান থেকে সরে এসেছিল। ১৯৯৪-৯৫ সালের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আন্দোলনেও জামায়াত রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সাথে একই পথে হেঁটেছিল বলে তিনি দাবি করেন। আওয়ামী লীগ ও জামায়াতও এরশাদের অধীনে নির্বাচনে না যাওয়ার কথা বলেছিল।
বিএনপির এই নেতা অভিযোগ করেন, জামায়াত ইসলাম ও আল্লাহর দোহাই দিয়ে রাজনীতির মাঠে মানুষের মন জয়ের কথা বললেও বাস্তবে তাদের কর্মকাণ্ড ভিন্ন।
তিনি বলেন, ক্ষমতার রাজনীতির জন্য জামায়াত অনেক সময় বিএনপির সঙ্গে জোট করার চেষ্টা করে, কিন্তু তাদের আদর্শিক অবস্থান এবং কর্মকাণ্ডের ধরন দেখে মনে হয় তারা শেখ হাসিনার প্রদর্শিত পথেই হাঁটতে বেশি পছন্দ করেন। গণতন্ত্র ও দেশের স্বাধীনতার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তাদের অবস্থান নিয়ে জনগণের মনে গভীর সন্দেহ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আফসার আহমেদ সিদ্দিকীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রিজভী বলেন, ব্যক্তিগত জীবনে বড় ভাইয়ের চেয়েও বড় সম্পর্ক ছিল তাদের মধ্যে, যা অনেকটাই পিতা-পুত্রের সম্পর্কের মতো। রাজনীতির দীক্ষা এবং জীবনের অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা তিনি আফসার আহমেদের সান্নিধ্য থেকেই পেয়েছেন বলে জানান।
বিএনপির নার্সেস ও স্বাস্থ্য সহকারী বিষয়ক সম্পাদক জাহানারা সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় আরও বক্তব্য রাখেন দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম এবং যুবদলের সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুনসহ স্থানীয় নেতারা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০