
পর্তুগাল জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে বেরিয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় চলছে বিশ্ব ফুটবলে। উয়েফা নেশনস লিগে ডেনমার্কের বিপক্ষে গুরুত্বপূর্ণ লড়াইয়ের প্রাক্কালে এমন সিদ্ধান্তে সবাই বিস্মিত। যদিও রোনালদোকে ছাড়াই পর্তুগাল ম্যাচে ৪-২ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে। ঘটনার নেপথ্যে কি আছে, তা নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই মুখ খুলেছেন রোনালদোর ঘনিষ্ঠ বন্ধু ও স্প্যানিশ সাংবাদিক এদু আগুইরে। জনপ্রিয় টিভি শো ‘এল চিরিঙ্গুইতো’-তে তিনি ঘটনার বিশদ বিবরণ তুলে ধরেছেন। যদিও কিংবদন্তিকে ছাড়াই ৪-২ গোলের সহজ জয় তুলে নেয় পর্তুগিজরা। ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়ে সম্প্রতি পর্তুগাল জাতীয় দলের শিবির ছেড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
আগুইরের দাবি অনুযায়ী, কোচ জর্জ জেসুসের দ্বিমুখী আচরণই রোনালদোকে এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। বিবাদের শুরুটা একটি প্রস্তুতি ম্যাচকে কেন্দ্র করে। সেখানে টানা ৩০ মিনিট ওয়ার্ম-আপ করানোর পরও রোনালদোকে মাঠে নামাননি কোচ। পরবর্তীতে ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রয়েঙ্কার উপস্থিতিতে এক বৈঠকে জেসুস নিজের ভুল স্বীকার করে রোনালদোর কাছে ক্ষমা চেয়েছিলেন।
সেই বৈঠকে কোচ কথা দিয়েছিলেন যে, সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিষয়টি পরিষ্কার করবেন। কিন্তু সংবাদ সম্মেলনে গিয়ে তার রূপ সম্পূর্ণ বদলে যায়। জেসুস উল্টো মন্তব্য করে বসেন, ‘আমি যা খুশি প্রতিশ্রুতি দিতে পারি। খেলোয়াড় খেলবে কি খেলবে না, সেটি আমার একক সিদ্ধান্ত। আমার এই সিদ্ধান্তে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, সে ক্রিস্টিয়ানো হোক বা অন্য কেউ।’
কোচের এই পরিবর্তনকে রোনালদো ব্যক্তিগতভাবে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবেই দেখেছেন। নিজের দেয়া প্রতিশ্রুতি থেকে সরে এসে জনসমক্ষে তাকে ছোট করার বিষয়টি মেনে নিতে পারেননি এই কিংবদন্তি। এর জের ধরেই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এদিকে নিজের ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় দেওয়া বার্তায় রোনালদো বলেন, উপযুক্ত সময়ে তিনি জাতীয় দল ছাড়ার পুরো সত্যটি পর্তুগিজ জনগণের সামনে তুলে ধরবেন। তিনি সবসময় জাতীয় দলের প্রতি নিবেদিতপ্রাণ ছিলেন বলেও পুনরায় স্মরণ করিয়ে দেন। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বার্তার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন খোদ রোনালদো।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০