
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো বাংলায় ভাষণ প্রদান করেন। তার এই দৃঢ়প্রতিজ্ঞ ভাষণের বিষয়বস্তু ছিল অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।
ভাষণকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই সরকারের লক্ষ্য। তিনি আরও জোর দিয়ে বলেন, নাগরিকদের ক্ষমতায়ন ছাড়া কোনো রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন, জবাবদিহিতা ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার মাধ্যমেই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে হবে বলে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০