
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) তাদের বিভিন্ন বিভাগে প্রভাষক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট ৯টি বিভাগে ১৯ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এসব পদে বেতন স্কেল ৯ম গ্রেড অনুযায়ী ৪৪,০০০ থেকে ১,০৫,৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে।
আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো: 'রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ' বরাবর। আবেদনের শেষ সময় ১৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জেনে নেওয়া যাবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০