
গাজীপুরের শ্রীপুরে দুই সন্তানের জননী এক নারীকে নিগ্রহের অভিযোগে মামলা হয়েছে। ভুক্তভোগী ওই নারী পেশায় ভিক্ষুক। শুক্রবার শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মাহফুজ আনামের কলাম / গণমাধ্যমকে সীমাবদ্ধ করবে খসড়া সাইবার আইন।
ভুক্তভোগী নারী জানান, স্বামী পরিত্যক্ত হওয়ার পর থেকে তিনি দুই সন্তানকে নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। ভাড়া পরিশোধ করতে না পারায় বাড়ির মালিক গত ২২ সেপ্টেম্বর তাকে ঘর থেকে বের করে দেন। ওইদিন রাতে তিনি দুই সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তায় একটি উড়ালসড়কের নিচে আশ্রয় নেন। পরে রাত ১০টার দিকে তিনি ২ সন্তানকে নিয়ে মাওনা চৌরাস্তায় উড়ালসড়কের নিচে আশ্রয় নেন। তার অভিযোগ, সেসময় পান দোকানদার সোহরাব সেখানে গিয়ে তার সমস্যার কথা জানতে চান।
ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় জড়িত মূল হোতাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আটক দুজনকে জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০