
গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি হামলার কঠোর সমালোচনা করেছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। বৃহস্পতিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে জিসিসি মহাসচিব জানান, এই হামলার ফলে হাসপাতালটিতে থাকা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়েছে, যা ফিলিস্তিনিদের চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি এ ধরনের আগ্রাসন বন্ধের পাশাপাশি অপরাধের জন্য দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। এক বিবৃতিতে তিনি বলেন, হাসপাতালটিতে অবস্থানরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের জীবন ঝুঁকির মুখে ফেলে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ আরো বাড়িয়ে তোলা হয়েছে।
আল-বুদাইউই আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি তাদের দায়িত্ব পালনের তাগিদ দিয়েছেন। গাজায় অবিলম্বে হামলা বন্ধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, নির্বিঘ্নে ত্রাণ ও চিকিৎসা সহায়তা পৌঁছানো এবং মানবিক সংস্থাগুলোর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে এসব লঙ্ঘনের অবসান এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০