
গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসলে নেমে আসিফ (১৪) নামের এক কিশোর নিখোঁজ হওয়ার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ফুটবল খেলা শেষে উপজেলার খলসী এলাকায় নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। আসিফ উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের ইনচার্জ মাসুদ রানা জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর স্রোতের কারণে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে কিশোরটির মরদেহ খুঁজে পাওয়া যায়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০