
সুন্দরবনের কোকিলমণি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ড স্টেশন কোকিলমণির একটি দল সফল অভিযানের মাধ্যমে তাদের নিরাপদে উদ্ধার করে। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয়েছে এবং বর্তমানে তাদের ট্রলারের মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত জেলেদের ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
ঘটনার সূত্রপাত ১৯ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায়, যখন ওই জেলেরা সুন্দরবনের কোকিলমণি এলাকা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। যাত্রাপথে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে পড়ায় সেটি সাগরে ভাসতে থাকে। বেশ কয়েকদিন সমুদ্রে আটকা থাকার পর ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে মোবাইল নেটওয়ার্কের আওতাভুক্ত হওয়ার সুযোগ পান জেলেরা। এ সময় তারা বিষয়টি ট্রলারের মালিককে জানান। মালিক পক্ষ দ্রুত কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে জরুরি সহায়তা প্রার্থনা করেন। কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গত ১৯ সেপ্টেম্বর (শনিবার) বেলা ১১টার দিকে ৮ জন জেলেসহ একটি ফিশিং বোট সুন্দরবনের কোকিলমণি এলাকা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। দীর্ঘদিন ইঞ্জিন অকেজো থাকায় জেলেরা তীব্র বিপাকে পড়েন। পরবর্তীতে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ভাসমান ফিশিং বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে বোটের এক জেলে ফোনে বিষয়টি ট্রলারের মালিককে জানান।
খবর পাওয়ার পরপরই কোস্ট গার্ড স্টেশন কোকিলমণি দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে এবং গভীর সমুদ্র থেকে বিকল ফিশিং বোটটি শনাক্ত করে জেলেদের নিরাপদে উদ্ধার করে। এই সফল অভিযানের পর কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যেকোনো জরুরি পরিস্থিতিতে সমুদ্রে বিপদগ্রস্ত জেলেদের সুরক্ষা ও উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ড সবসময় প্রস্তুত এবং এমন উদ্ধার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০