
ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে পুলিশ নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। লিখিত, মনস্তত্ত্ব, বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে যোগ্য প্রার্থীদের অপেক্ষমাণ তালিকাও প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখার এক বিজ্ঞপ্তিতে এই ফলাফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার্থীদের অর্জিত নম্বর এবং জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে এই প্রাথমিক সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা প্রকাশিত তালিকা থেকে ফলাফল দেখতে পারবেন।
প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্তদের নিয়োগের পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী
ক্যাডেট এএসআই নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফল, প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত ও অপেক্ষমাণ প্রার্থীদের বিস্তারিত তালিকা দেখতে বাংলাদেশ পুলিশের প্রকাশিত বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০