
কাতারে নতুন শিক্ষাবর্ষের শুরু উপলক্ষে সাউইস্ট (SOUEAST) ব্র্যান্ডের জনপ্রিয় এসইউভি মডেলগুলোর ওপর আকর্ষণীয় ছাড় ও কিস্তি সুবিধা ঘোষণা করেছে ওয়েস্ট লেক মোটরস। ‘লার্ন, ড্রাইভ, এক্সপ্লোর’ স্লোগান নিয়ে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইনটি আগামী ১৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
এই অফারের আওতায় গ্রাহকরা সাউইস্ট এস০৬, এস০৭ এবং এস০৯ মডেলের গাড়িগুলো কোনো প্রকার ডাউনপেমেন্ট ছাড়াই কেনার সুযোগ পাচ্ছেন। মডেলভেদে মাসিক কিস্তির হার নির্ধারণ করা হয়েছে এস০৬-এর জন্য ১,৩৯৯ রিয়াল, এস০৭-এর জন্য ১,৫৯৯ রিয়াল এবং এস০৯ মডেলের জন্য ১,৯৯৯ রিয়াল। কিস্তির পাশাপাশি গ্রাহকদের জন্য থাকছে চার বছরের শূন্য সুদ বা প্রফিট সুবিধা।
গাড়ি ক্রয়ের সাথে বাড়তি আকর্ষণ হিসেবে প্রতিটি গ্রাহককে একটি নতুন আইফোন ১৭ উপহার দেওয়া হচ্ছে। এছাড়া গ্রাহকরা ফ্রি রেজিস্ট্রেশন, দুই বছর বা ২০ হাজার কিলোমিটার পর্যন্ত বিনামূল্যে সার্ভিসিং এবং ইঞ্জিনের ওপর ১০ বছর বা ১০ লাখ কিলোমিটারের দীর্ঘমেয়াদী ওয়ারেন্টি সুবিধা উপভোগ করতে পারবেন।
ওয়েস্ট লেক মোটরসের প্রধান অপারেটিং অফিসার মনসেফ আহাবচানে জানান, নতুন শিক্ষাবর্ষে পরিবারের দৈনন্দিন যাতায়াত সহজ ও আরামদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তার সমন্বয়ে তৈরি এই গাড়িগুলো সাশ্রয়ী মূল্যে গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। নতুন রুটিন ও প্রস্তুতির এই সময়ে পরিবারের জন্য এটি একটি বিশেষ উপহার হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০