
কাতারে প্রবাসীদের মাঝে সম্প্রীতি ও বন্ধুত্বের বার্তা ছড়িয়ে দিয়ে পথচলার ১২ বছর সম্পন্ন করল বাংলাদেশ ফ্রেন্ডস ক্লাব। এই মাইলফলক উদ্যাপনে রাজধানী দোহার মধুবন রেস্টুরেন্টে আয়োজন করা হয় এক বিশেষ আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন।
অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন সি এম হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন এবং জিটিভির সিইও ইকবাল করিম নিশান উপস্থিত ছিলেন। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল আহমেদ রনি ছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন রিফাত মাওলা, ফারিয়াজ, আব্দুল আউয়াল, তাজুল ইসলাম ও আমিনুল ইসলাম সুমনসহ অনেকে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০