
৩১ অক্টোবর বিশ্ব শহর দিবস ২০২৬ পালিত হচ্ছে বিশ্বজুড়ে। এবারের দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “শহরের পুনরুজ্জীবন: সবার জন্য উপযুক্ত আবাসন”। এই বিশেষ দিনে কাতার গণপূর্ত কর্তৃপক্ষ (আশগাল) জানিয়েছে, কাতারের জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে আধুনিক ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণ ও সম্প্রসারণে সংস্থাটি কাজ করছে। প্রতি বছরের ন্যায় আজ ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘বিশ্ব শহর দিবস ২০২৬’ (World Cities Day 2026)।
আশগালের প্রজেক্ট অ্যাফেয়ার্স ডিরেক্টর প্রকৌশলী খালিদ সাইফ আল-খায়ারীন কাতার নিউজ এজেন্সিকে জানান, দেশের বিভিন্ন আবাসন এলাকায় নিরাপদ ও উন্নত পরিবেশ নিশ্চিত করতে তারা সক্রিয় রয়েছেন।
বর্তমানে ওয়েস্ট উম্মে সালাল, আল ইব, আল সুমামা, আল ওয়াব, আল মেশাফ, আল মামুরা, দক্ষিণ-পশ্চিম মুয়াইদার, আল খারাইতিয়াত এবং রওজাত আল হামামাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে রাস্তা উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং পাবলিক সার্ভিসের আধুনিকায়ন কাজ চলছে।
কাতার ন্যাশনাল ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনে আগামী পাঁচ বছরে আরও বড় পরিসরে কাজ শুরু করতে যাচ্ছে আশগাল।
এই মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত ৩৩ হাজার আবাসিক প্লটে নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র আহ্বান করা হবে। নির্ভুল নগর পরিকল্পনা ও কাজের গতি বাড়াতে সংস্থাটি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা ও অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করছে। আগামী ৫ বছরের মহাপরিকল্পনার আওতায় নাগরিকদের জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩, ০০০ আবাসিক প্লটে সুনির্দিষ্ট নাগরিক সুবিধা ও সংযোগ সড়ক নিশ্চিত করতে ৩০টিরও বেশি মেগা রোড ও অবকাঠামো প্রজেক্টের দরপত্র (Tender) আহ্বান করা হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০