
দিল্লিতে সক্রিয় ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সরকারবিরোধী কর্মসূচির বিরুদ্ধে রাজপথে নেমেছে ‘লাল হিট জনতা পার্টি’। রোববার দিল্লির মালব্য স্মৃতি ভবনে সংগঠনটির প্রথম সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সংগঠনটির প্রধান অয়ন ভাটনগর। সমাবেশে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কনট প্লেসসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সিজেপির চলমান বিক্ষোভের তীব্র সমালোচনা করা হয়।
লাল হিট জনতা পার্টির নেতারা জানান, গণতন্ত্র রক্ষা এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ করাই তাদের মূল লক্ষ্য। সংগঠনটির দাবি, তারা কেবল ভারতেই নয়, বরং কানাডা ও সংযুক্ত আরব আমিরাত থেকেও ব্যাপক সমর্থন পাচ্ছেন। ভাটনগরের ভাষ্যমতে, আসন্ন দশেরা উৎসব থেকেই ‘ককরোচ জনতা পার্টির’ পতনের সূচনা হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় তারা সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০