
ওয়ান ব্যাংক পিএলসির নিয়োগকারী এজেন্সি কনকোয়েস্ট লিমিটেড নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ওয়ান ব্যাংকের বিভিন্ন ব্যাংকিং পণ্য বিপণনের জন্য 'ট্রেইনি সেলস অফিসার–সিনিয়র সেলস অফিসার' পদে ১০০ জনের বেশি কর্মী নিয়োগ দেবে। পদগুলো মূলত চুক্তিভিত্তিক হলেও দায়িত্বশীল কাজের মাধ্যমে দুই বছর পর স্থায়ীকরণের সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই, নতুনদের আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে। প্রার্থীদের ব্যাংকিং প্রোডাক্ট যেমন—রিটেইল, ডিপোজিট, ক্রেডিট কার্ড, ইসলামিক ব্যাংকিং ও এসএমই প্রোডাক্ট বিক্রিতে আগ্রহ থাকতে হবে। এছাড়া টেলিমার্কেটিংয়ে দক্ষতা থাকা জরুরি। নির্বাচিতদের মূল দায়িত্ব হবে গ্রাহকের কাছে ব্যাংকিং পণ্য বিক্রি, মাসিক লক্ষ্যমাত্রা অর্জন, নতুন গ্রাহক তৈরি, কেওয়াইসি যাচাই এবং নিয়মিত রিপোর্ট তৈরি করা।
আগ্রহী যোগ্য প্রার্থীরা জীবনবৃত্তান্ত ও কভার লেটার ই-মেইলের মাধ্যমে [email protected] ঠিকানায় পাঠাতে পারবেন। ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এছাড়া ছবিসহ সিভি সরাসরি বা ডাকযোগে জমা দেওয়া যাবে এই ঠিকানায়: কনকোয়েস্ট লিমিটেড, বায়তুশ শরফ মসজিদ কমপ্লেক্স, ২য় ভবন (৩য় তলা), স্যুট # ২১০, ঢাকা-১২১৫। চাকরির আরও তথ্য: এক পরীক্ষার অপেক্ষায় বছর পার, চাকরিপ্রার্থী সাত লাখ। চাকরির আরও তথ্য: নতুন গ্রাহক তৈরি ও সম্পর্ক বজায় রাখা। চাকরির আরও তথ্য: গ্রাহকের কেওয়াইসি ও প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও যাচাই নিশ্চিত করা।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০