
ওয়ান ব্যাংক পিএলসি তাদের বিভিন্ন শাখায় এবং প্রধান কার্যালয়ে ট্রেইনি অফিসার (ক্যাশ/জিবি/অন্যান্য) পদে দক্ষ জনবল নিয়োগ দেবে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করার সুযোগ পাচ্ছেন। অভিজ্ঞতা ছাড়াও নতুন গ্র্যাজুয়েটদের এই নিয়োগে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের এক বছরের প্রবেশন মেয়াদে মাসিক ৩০,০০০ টাকা বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশকাল সফলভাবে শেষ করার পর পারফরম্যান্সের ভিত্তিতে তাদের ‘অফিসার গ্রেড-১’ হিসেবে স্থায়ী করা হবে, যেখানে মাসিক বেতন হবে ৪০,০০০ টাকা। এছাড়া ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও পাওয়া যাবে।
প্রার্থীদের মেধার ভিত্তিতে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। বাছাইকৃতদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং পরবর্তী পর্যায়ে মৌখিক সাক্ষাৎকার, সনদপত্র যাচাই ও ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের আগামী ১৭ অক্টোবর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত নিয়মাবলি ও লিংকের জন্য ব্যাংকটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করা যেতে পারে। আগ্রহীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের দেশের যেকোনো শাখায় ক্যাশ বা জেনারেল ব্যাংকিংয়ে অথবা করপোরেট হেডকোয়ার্টারের যেকোনো বিভাগে পদায়ন করা হবে। আগ্রাহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুণ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০