
ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা এবং বিদ্যমান পারমিট নবায়নের প্রক্রিয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের পক্ষ থেকে করা পারমিট নবায়নের বেশ কিছু আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে বলে ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে ৬০ বছর অতিক্রম করা প্রবাসীদের ওয়ার্ক পারমিট দেওয়ার সুযোগ নেই।
দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ ও দক্ষ কর্মীদের ধরে রাখার লক্ষ্যে ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার ৬০ বছর বয়সের পরও ওয়ার্ক পারমিট নবায়নের বিশেষ সুযোগ দিয়েছিল। তবে নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটির শ্রমবাজার নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হলো। বর্তমানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবা চালু থাকলেও, সেখানে বয়সসীমা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা বা তথ্য উল্লেখ করা হয়নি। এই আকস্মিক সিদ্ধান্তে দেশটিতে দীর্ঘ সময় ধরে কর্মরত প্রবাসীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও উদ্বেগ দেখা দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০