
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে আয়োজিত ‘ওপেনএআই ডেভ ডে ২০২৬’-এ টানা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করেছে বাংলাদেশভিত্তিক এআই প্ল্যাটফর্ম ‘ওয়ানব্রেইন এআই’। এই বৈশ্বিক আয়োজনে ওপেনএআইয়ের প্রতিনিধি দলের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতি এবং বাংলাদেশে এর ব্যবহারের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে প্রতিষ্ঠানটি।
তরুণ ও শিক্ষার্থীদের কাছে এআই প্রযুক্তি সহজলভ্য করে তোলার লক্ষ্যে ওয়ানব্রেইন এআই সরাসরি ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব নিয়ে কাজ করছে। বর্তমানে দুই পক্ষের মধ্যে সম্ভাব্য সহযোগিতার শর্তাবলি নিয়ে আলোচনা চলছে। চুক্তি চূড়ান্ত হলে বাংলাদেশের শিক্ষার্থীরা চ্যাটজিপিটিসহ ওপেনএআইয়ের অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হবে।
ওয়ানব্রেইনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অমিত দাস বলেন, টানা দ্বিতীয়বার এই আয়োজনে অংশগ্রহণ আমাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। বাংলাদেশের জন্য নতুন প্রযুক্তির সম্ভাবনা এবং এর সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া নিয়ে আমরা ওপেনএআই টিমের সঙ্গে কাজ করছি। দেশীয় ব্যবহারকারীদের জন্য এআই প্রযুক্তি আরও সহজ করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০