
বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন একটি বড় পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটির ‘ডোমেস্টিক রুফটপ সোলার (ডিআরএস)’ প্রকল্পের জন্য মোট ৩২ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। ইডকল–এর অংশীদারত্বের মাধ্যমে বাস্তবায়িত এই প্রকল্পে ‘সেলস অফিসার কাম টেকনিশিয়ান’ পদে জনবল নেওয়া হচ্ছে, যাদের কর্মস্থল হবে রাজশাহী ও রংপুর জেলায়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ই-মেইলের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা রিনিউয়েবল এনার্জি টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। এ ছাড়া পদার্থবিজ্ঞানে বিএসসি বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে ৪০ বছর। এই পদে আবেদনের জন্য এনজিওর ব্যবসায়িক খাতে অন্তত ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক। এর পাশাপাশি সোলার ইনভার্টার, ব্যাটারি প্রযুক্তি, ইলেকট্রিক্যাল ওয়্যারিং, প্রটেকশন সিস্টেম ও আর্থিং বিষয়ে ব্যবহারিক জ্ঞান এবং সাইট সার্ভে ও ফিজিবিলিটি অ্যাসেসমেন্টে পারদর্শিতা থাকতে হবে। কম্পিউটারে এমএস অফিস, এক্সেল, অটোক্যাড ও সোলার ডিজাইন সফটওয়্যার পরিচালনা এবং কাস্টমার রিলেশনশিপে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন। কেবল বাছাই করা প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানো হবে।
মনোনীত প্রার্থীরা মাসিক ২৫,০০০ টাকা বেতন পাবেন। পাশাপাশি যাতায়াত ভাতা, সপ্তাহে ২ দিন ছুটি এবং প্রকল্প বাজেট অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ নিরপেক্ষ রাখা হবে এবং যোগ্য নারীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাইয়ের পর কেবল নির্বাচিতদেরই সাক্ষাৎকার বা ভাইভার জন্য ডাকা হবে। ইউরোপের ঘণ্টাপ্রতি বেতন যে ১০ দেশে সবচেয়ে বেশি।
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের (সিভি) পিডিএফ ফাইল এবং দুজন রেফারির নাম ও যোগাযোগের বিবরণ ই-মেইলের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত তথ্যসহ আবেদনপত্র আগামী ১২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডেপুটি ডিরেক্টর–এইচআর বরাবর [email protected] ঠিকানায় পাঠাতে হবে। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০