প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ৮:৩৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১:০৯ পি.এম
এসএমই ফাউন্ডেশনে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ, বেতন ৩ লাখ ৪৪ হাজার টাকা

চাকরির সংক্ষিপ্ত বিবরণ
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন উদ্যোক্তা উন্নয়ন সংস্থা ‘এসএমই ফাউন্ডেশন’ ব্যবস্থাপনা পরিচালক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি চুক্তিভিত্তিক এই পদে একজন দক্ষ ও অভিজ্ঞ প্রার্থী খুঁজছে। আগ্রহীরা আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
- শিক্ষাজীবনের সব স্তরে অন্তত দুটি প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে।
- সব পরীক্ষায় নূন্যতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকা বাধ্যতামূলক।
- প্রার্থীকে অবশ্যই মাস্টার্স বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।
- প্রাইভেট সেক্টর বা বেসরকারি খাতে প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে কাজ করার কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
নিয়োগ ও সুবিধাদি
- পদের সংখ্যা: ১টি।
- নিয়োগের ধরন: চুক্তভিত্তিক (প্রাথমিকভাবে ৩ বছরের জন্য)।
- কার্যক্রম মূল্যায়ন: দায়িত্ব গ্রহণের ৬ মাস পর কর্মমূল্যায়নের ভিত্তিতে নিয়োগের চূড়ান্ত অনুমোদন প্রদান করা হবে।
- চুক্তির মেয়াদ: পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা সম্ভব।
- মাসিক বেতন: ৩,৪৪,৯০০ টাকা।
- অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সার্বক্ষণিক গাড়িসহ সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
- বয়সসীমা: ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী যোগ্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা: চেয়ারপারসন, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫ সি/১, আগারগাঁও, ঢাকা-১২০৭। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশাবলি জানার জন্য এসএমই ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হচ্ছে।
চাকরির গুরুত্বপূর্ণ তথ্য
- চাকরির তথ্যে যোগ হল: পদসংখ্যা: ১।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০