
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন ‘কপ-৩১’-এ অংশ নিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন তিনি। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
বৈঠকটি টানা ৩০ মিনিট স্থায়ী হয়েছে বলে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু নিশ্চিত করেছেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্মেলনের শুরুর আগের দিন এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠকটি অনুষ্ঠিত হলো।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০