
দেশের এমপিওভুক্ত ৬ লাখ ২ হাজার ৩৫৯ জন শিক্ষক ও কর্মচারীকে নতুন পে-স্কেলের অন্তর্ভুক্ত করতে বড় অংকের অর্থের প্রয়োজন দেখা দিয়েছে। জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অনুযায়ী, এজন্য সরকারের অতিরিক্ত ১৩ হাজার ৩৯২ কোটি টাকা ব্যয় করতে হবে। এই বরাদ্দের মধ্যে ১২ হাজার ৫১৮ কোটি টাকা ব্যয় হবে বেতন ও ভাতা খাতে, আর বাকি অর্থ বরাদ্দ রাখা হবে পেনশন বাবদ। ডার্ক ওয়েবে মিলেছে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও থাকছেন নতুন পে-স্কেলে।
বর্তমানে সারা দেশে ৩০ হাজার ৯৩২টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে ৪ লাখ ৪৪ হাজার ৬২৮ জন শিক্ষক এবং ১ লাখ ৫৭ হাজার ৭৩১ জন কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে সরকার তাদের পেছনে বছরে ১৯ হাজার ২২৭ কোটি টাকা ব্যয় করে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জন্য ১২ হাজার ৯৩০ কোটি, মাদ্রাসার জন্য ৫ হাজার ৫৩০ কোটি এবং কারিগরি প্রতিষ্ঠানের জন্য ৭৬৭ কোটি টাকা বরাদ্দ রয়েছে। মেডিকেল কলেজের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখার নির্দেশ। যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলায় ৩ শিশুসহ নিহত ৪। সময়ের আগেই সোনালি ধান, নতুন জাতে বদলাচ্ছে ‘মঙ্গাপীড়িত’ চাষির দিন।
সরকারি কর্মচারীরা জুলাই থেকে চার ধাপে নতুন বেতন স্কেল ও বকেয়া সুবিধা পেলেও এমপিওভুক্তদের বিষয়টি এখনো অনিশ্চিত। অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ২০১৫ সালে এমপিওভুক্ত কর্মীদের বেতন স্কেল বাস্তবায়নে ছয় মাস সময় লেগেছিল। তবে চলতি ডিসেম্বরের মধ্যেই এই সুবিধা নিশ্চিত করতে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিও ব্যবস্থার মাধ্যমে সরকারি অনুদান হিসেবে মূল বেতনের শতভাগ এবং চিকিৎসা ও অন্যান্য ভাতা পান। এরই মধ্যে শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, সরকার প্রায় ২৬০০ শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও চূড়ান্ত করার প্রক্রিয়া সম্পন্ন করবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০