
বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করা ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর প্রতিষ্ঠানের আরও এক নারী কর্মীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির বরাত দিয়ে রয়টার্স এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমটি ওই তৃতীয় নারীর নাম প্রকাশ করতে পারেনি এবং তাঁর সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। এ বিষয়ে এনভিডিয়া কর্তৃপক্ষ কিংবা জেনসেন হুয়াং কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে আরও দুজন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের খবর প্রকাশ্যে এসেছিল। তাঁরা হলেন ব্যবসায়ী অ্যালিস হুয়াং এবং এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মারাত্মক অভিযোগ ছিল, অ্যালিস হুয়াং চীনের গুপ্তচর হিসেবে কাজ করতেন। অ্যালিস হুয়াং কিংবা কিম্বারলি পাওয়েলের পক্ষ থেকেও নতুন এই অভিযোগ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। চলতি মাসের শুরুতে হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার তৎপরতার লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, সে বিষয়েও তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল এনভিডিয়ার পরিচালনা পর্ষদ।
অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের তথ্য সামনে আসার পর গত ৮ নভেম্বর এক বিবৃতিতে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছিলেন বিবাহিত জেনসেন হুয়াং। তবে সেই বিবৃতিতে তিনি কোনো নারীর নাম উল্লেখ করেননি। নানা বিতর্কের মুখে পদত্যাগের চাপ বাড়তে থাকায় গতকাল বৃহস্পতিবার এনভিডিয়ার সিইও পদ ছাড়েন তিনি।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০