প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৪:১২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৮:৫৭ এ.এম
এনআরবি ব্যাংকে কর্মী নিয়োগ, আবেদনের শেষ সময় ২২ অক্টোবর

এনআরবি ব্যাংক পিএলসি তাদের মানবসম্পদ বিভাগের জন্য ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
চুক্তিভিত্তিক এই পদের জন্য অভিজ্ঞ প্রার্থীর পাশাপাশি নতুন গ্র্যাজুয়েটদের আবেদনের সুযোগ রাখা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২২ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।
পদের প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা
- পদের নাম: ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ।
- বয়সসীমা: আবেদনকারীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে, তবে ফ্রেশাররাও আবেদনযোগ্য।
- প্রয়োজনীয় দক্ষতা: চমৎকার যোগাযোগ ক্ষমতা, বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীলতা এবং এমএস অফিস অ্যাপ্লিকেশনের ওপর ভালো দখল থাকতে হবে।
- ব্যক্তিত্ব: মার্জিত আচরণ, প্রফেশনাল গ্রুমিং, সময়ানুবর্তিতা এবং চাপের মুখে কাজ করার মানসিকতা থাকতে হবে।
মূল দায়িত্বসমূহ
নির্বাচিত প্রার্থীকে ব্যাংকে আসা অতিথি ও গ্রাহকদের স্বাগত জানানো, টেলিফোন কল হ্যান্ডেল করা এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
পাশাপাশি অভ্যর্থনাকক্ষের শৃঙ্খলা রক্ষা, দাপ্তরিক চিঠিপত্র ও কুরিয়ার ব্যবস্থাপনা এবং নিরাপত্তা ও প্রশাসনিক দলের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে।
টেলিফোন কল গ্রহণ, সঠিক বিভাগ বা ব্যক্তির কাছে তা স্থানান্তর করা ও অভ্যর্থনাকক্ষের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা। ইনকামিং ও আউটগোয়িং কুরিয়ার, চিঠি ও নথিপত্র ব্যবস্থাপনা করা।
গোপনীয়তা রক্ষা এবং প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে মৌলিক তথ্য প্রদান করাও এই পদের অন্যতম কাজ।
কর্মস্থল ও আবেদনের নিয়ম
- কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান।
- আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা ২২ অক্টোবর পর্যন্ত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
- বিস্তারিত তথ্য: নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতেএই লিংকেভিজিট করুন।
গুরুত্বপূর্ণ তথ্য
- পেট্রোবাংলার অধীনে ৭৫৩ পদে নিয়োগ, ঘরে বসে আবেদনের নিয়ম জানুন।
- পদসংখ্যা: নির্ধারিত নয়।
- সময়ানুবর্তী, সুশৃঙ্খল, বিনয়ী ও স্মার্ট হতে হবে।
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নিয়োগে আংশিক সংশোধনী প্রকাশ, পদ কমল ১টি, পেছাল তারিখ।
- আবেদনের শেষ সময়।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০