
এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই হারের পর বাংলাদেশ ফুটবল দলের ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার গভীর রাতে ইমেইলের মাধ্যমে তাকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।
উজবেকিস্তান ও সিরিয়ার কাছে পরাজয়ের ফলে টুর্নামেন্টের মূল পর্বে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। এর মধ্যে জোন্সের বিতর্কিত আচরণ, সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য এবং সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্ব ফেডারেশনের কর্মকর্তাদের ক্ষুব্ধ করে। এই পরিস্থিতির প্রেক্ষিতে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং হোটেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।
বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে লড়াইয়ে দলের ডাগআউটে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০