
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে নিউইয়র্ক সফরের পথে তুরস্কের ইস্তাম্বুল গ্র্যান্ড এয়ারপোর্টে যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী। সোমবার (২১ সেপ্টেম্বর) এই যাত্রাবিরতিকালে বিমানবন্দরটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সেলাহাত্তিন বিলগেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, সাক্ষাৎকালে বাংলাদেশের বিমানবন্দরগুলোর আধুনিকায়ন এবং বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।
ইস্তাম্বুল বিমানবন্দরে কয়েক ঘণ্টা অবস্থান শেষে তুরস্কের স্থানীয় সময় বেলা ২টা ১০ মিনিটে নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০