
আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। নতুন স্নাতকদের আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে, তবে সমমানের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীদের সেলস, কাস্টমার সার্ভিস, ভালো যোগাযোগ দক্ষতা এবং দর-কষাকষির সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় পারদর্শী হতে হবে।
নির্বাচিত প্রার্থীদের ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট যেমন—অ্যাকাউন্ট, ডিপোজিট, কার্ড ও লোন প্রচার ও বিক্রির দায়িত্ব পালন করতে হবে। এছাড়া ত্রৈমাসিক ও বার্ষিক সেলস টার্গেট অর্জন, সেলস ক্যাম্পেইনে অংশগ্রহণ, নতুন গ্রাহক সংগ্রহ এবং বিদ্যমান গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদের কাজের অন্তর্ভুক্ত। সফলভাবে ট্রেইনি মেয়াদ শেষ করার পর পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীভাবে ‘জুনিয়র অফিসার’ পদে নিয়োগের সুযোগ রয়েছে। মাসিক বেতনের পাশাপাশি উৎসব বোনাস, চিকিৎসা ও মাতৃত্বকালীন ব্যয় পুনর্ভরণ এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
উল্লেখ্য, মেঘনা গ্রুপে সরাসরি সাক্ষাৎকারে ১১৫ জন এবং আইসিডিডিআরবিতে চুক্তিতে ২ লাখ ৩৪ হাজার টাকা বেতনে নিয়োগের বিজ্ঞপ্তিও সম্প্রতি প্রকাশিত হয়েছে। কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বার্নআউট এড়াতে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০