
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন শিক্ষক ও মেডিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগে প্রভাষক, সহকারী অধ্যাপক এবং চিকিৎসাকেন্দ্রে মেডিক্যাল অফিসারসহ মোট ৩৫টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার শেষ সময়সীমা আগামী ২৮ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রভাষক পদে মোট ৩৩ জন, সহকারী অধ্যাপক পদে একজন এবং মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে একজন নিয়োগ পাবেন। প্রভাষক পদের জন্য বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯), সহকারী অধ্যাপক পদের জন্য ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬) এবং মেডিক্যাল অফিসার পদের জন্য ২৩,০০০-৫৫,৪৬০ টাকা (গ্রেড-৮) নির্ধারণ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের বিভাগভিত্তিক বিভাজন অনুযায়ী, রাষ্ট্রবিজ্ঞান, ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল ওয়েলফেয়ার, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ও মার্কেটিং বিভাগে তিনজন করে প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান এবং ল’অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগে দুজন করে প্রভাষক নিয়োগ পাবেন। পাশাপাশি লোকপ্রশাসন, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি, ফাইন আর্টস, ইংরেজি এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন করে প্রভাষক নেওয়া হবে। ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগে একজন সহকারী অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) পদে একজন স্থায়ীভাবে নিয়োগ পাবেন।
আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও ডিগ্রি থাকা আবশ্যক। মেডিক্যাল অফিসার পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট অথবা অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া থেকে আবেদন ফরম ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্তাবলি সংগ্রহ করতে পারবেন। পূরণকৃত আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন ইবির রেজিস্ট্রারের কার্যালয়ে পৌঁছাতে হবে। চাকরির তথ্যে যোগ হল: শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর। চাকরির আরও তথ্য: বিদ্যুৎ বিভাগ নেবে ১৭ জন ইন্টার্ন, মাসে ভাতা ১০ হাজার। চাকরির আরও তথ্য: প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম স্থগিত। চাকরির আরও তথ্য: চাকরিতে কাজের চাপে বার্নআউট, যেভাবে সামলাবেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০