
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে সরাসরি হুমকি দিয়েছেন। বুধবার ইসরাইলি বাহিনীর একটি সমাবর্তন অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি দাবি করেন, তেহরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত করা ছাড়া দেশটির পক্ষ থেকে আসা হুমকি মোকাবিলা করা সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও নিজের এই অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন তিনি।
বক্তব্যে নেতানিয়াহু ইরানের শাসকগোষ্ঠীকে লক্ষ্য করে বলেন, তারা এখনো কোনো শিক্ষা নেয়নি। মোজতবা খামেনিকে 'বর্তমান স্বৈরাচারী' আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন যে, সর্বোচ্চ নেতা তার বাবার দেখানো পথেই চলার সিদ্ধান্ত নিয়েছেন।
নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরাইলি প্রধানমন্ত্রী আরও বলেন, মোজতবা খামেনি যেন একটি গ্রেনেডের সেফটি পিন খুলে ফেলেছেন। এমন পরিস্থিতিতে ইরানের সরকারকে সরিয়ে দেওয়াই একমাত্র সমাধান বলে তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০