
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানির উচ্চমূল্যের সুযোগ নিচ্ছে বড় তেল কোম্পানিগুলো। এই পরিস্থিতিতে সাধারণ শ্রমজীবী মানুষ যখন চরম আর্থিক চাপে রয়েছেন, তখন কোম্পানিগুলো নিজেদের মুনাফার অংক বহুগুণ বাড়িয়ে নিয়েছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্যান্ডার্স জানান, ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম ৩৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই একই সময়ে এক্সনমোবিলের মুনাফা ১৩০ শতাংশ, শেভরনের ১৮৫ শতাংশ এবং শেলের মুনাফা প্রায় দ্বিগুণ হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করে বলেন, শ্রমজীবী পরিবারগুলো যখন টিকে থাকতে হিমশিম খাচ্ছে, তখন এই কোম্পানিগুলো জনগণের পকেট কাটছে।
এসব বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিক্রিয়ার সমালোচনা করে স্যান্ডার্স উল্লেখ করেন যে, ট্রাম্প পরিস্থিতিকে পাত্তা দিচ্ছেন না। স্যান্ডার্স তার বক্তব্যে ট্রাম্পের মন্তব্য উদ্ধৃত করে বলেন, এ বিষয়ে ট্রাম্পের সাফ কথা, ‘আমি পরোয়া করি না।’
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০