
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীকের ব্যবহার থাকছে না। দীর্ঘ সময় পর নির্দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ২০টি, সাধারণ সদস্য পদের জন্য ১২টি এবং সংরক্ষিত সদস্য পদের জন্য ১০টিসহ মোট ৪২টি প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) 'ইউনিয়ন পরিষদ নির্বাচন বিধিমালা, ২০২৬'-এর সংশোধনী গেজেট প্রকাশিত হয়। গত ১৭ সেপ্টেম্বর ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই সংশোধিত বিধিমালার নথিতে স্বাক্ষর করেন। নতুন বিধান অনুযায়ী, কোনো প্রার্থী নির্বাচনে প্রদত্ত ভোটের ন্যূনতম ১৫ শতাংশ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
ইসি জানিয়েছে, ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য প্রার্থীর জামানত ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি ব্যয়ের সর্বোচ্চ সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর জন্য ২ লাখ টাকা নির্ধারণ করেছে কমিশন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০