
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের কিছু আগে ফুজাইরার শেখ খলিফা বিন জায়েদ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রাথমিক তথ্যানুযায়ী, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভারী ট্রাক উল্টে গিয়ে যানজটের কবলে পড়ে থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায়, যা দ্রুত পাশের আরও কয়েকটি গাড়িতে ছড়িয়ে পড়লে হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় মোট পাঁচটি ট্রাক ও ১৮টি ছোট-বড় গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফুজাইরার প্রবেশপথের কাছে দুর্ঘটনাটি ঘটলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষায়িত পুলিশ দল, অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মীরা দ্রুত উদ্ধার কাজে অংশ নেন। বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ, ৩ দিন ধরে শূন্যরেখায় নারী।
আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে চিকিৎসা শেষে ১৫ জন ইতোমধ্যে ছাড়া পেয়েছেন।
বাকি ১৫ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি প্রথমে আরেকটি গাড়িকে ধাক্কা দেয়।
পুলিশের জেনারেল কমান্ড জানিয়েছে, নিহতদের মধ্যে আমিরাতের নাগরিকরাও রয়েছেন এবং অন্যদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা চালানো হচ্ছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে আরও কয়েকজনের পরিচয় শনাক্তের কাজ চলছে।
আহতদের তালিকায় সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান ও মিসরের নাগরিকরা রয়েছেন।
ভারতীয় কনস্যুলেট বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের তালিকায় ভারতীয় নাগরিকও রয়েছেন এবং তাদের পরিবারের সাথে যোগাযোগের পাশাপাশি সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এদিকে ভারতীয় কনস্যুলেট বার্তাসংস্থা এএফপিকে জানায়, নিহতদের মধ্যে ভারতীয় নাগরিক আছেন।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০