
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোররাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ট্রেনটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনটির ভেতরের বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশ (জিআরপি)। ‘বাংলা এআই’ তৈরিতে এডিবির কাছে ২৫০ মিলিয়ন ডলার চেয়েছে বাংলাদেশ। প্রতিরক্ষা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে তুরস্কের সঙ্গে সহযোগিতা বৃদ্ধিতে জোর প্রধানমন্ত্রীর। বাংলা একাডেমির সংস্কার কমিটির প্রতিবেদন কোথায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ট্রেনটি শান্টিং করার সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ভেতরে আগুন জ্বলতে দেখেন। তুরাগের বুক কেটে চলছে আবাসনের জমি ভরাট।
তিনি সাথে সাথেই জংশনের কন্ট্রোল অফিস ও ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করেন। হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা।
পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে এই নাশকতার চেষ্টা চালানো হয়েছে। আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া, সড়ক অবরোধের চেষ্টা।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে আলাদা করে রাখা হয়েছে। এই ঘটনার কারণে ট্রেনটির যাত্রা বিলম্বিত হয় এবং নির্ধারিত সময়ের প্রায় এক ঘণ্টা পর সেটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। সংসদে ১৫৫ শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন শুরু আজ রাত থেকে।
আখাউড়া আরএনবি ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ঘটনার পরপরই জিআরপি ও আরএনবি সদস্যরা এলাকায় অভিযান চালান। এই অভিযানে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০