
চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের ঘটনায় জড়িত লরিচালককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) পুলিশি অভিযানে মো. রিয়াজ উদ্দিন (৩২) নামের ওই চালককে আটক করা হয়। গ্রেপ্তার রিয়াজ নোয়াখালী সদর থানার বাটির টেক এলাকার বাসিন্দা আবু তাহেরের ছেলে। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ২০ মিনিটের দিকে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আইআইইউসি প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসে পেছন থেকে দ্রুতগতির একটি লরি ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে তিন শিক্ষার্থী আহত হন। তাদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মাইশা মুশফিরাত মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। এতে ৮ নম্বর লোকাল বাসটি উল্টে তিন শিক্ষার্থী আহত হন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||।
এ দুর্ঘটনার পর থেকেই ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাইশার মৃত্যুর প্রতিবাদে ও দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেলপথ অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা চালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ মোট পাঁচটি দাবি উত্থাপন করেছিলেন, যার মধ্যে ঘাতক চালককে দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে ছিল।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০