
অভিজ্ঞতা ছাড়াই ব্যাংক খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি প্রবেশনারি অফিসার ও ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রবেশনারি কর্মকর্তা পদে নির্বাচিতদের এক বছরের শিক্ষানবিশকালে আকর্ষণীয় মাসিক পারিশ্রমিক দেওয়া হবে। সফলভাবে প্রবেশনকাল শেষ করার পর ব্যাংকের বিদ্যমান নীতিমালা অনুযায়ী নিয়মিত ক্যাডারে স্থায়ী নিয়োগ পাবেন কর্মী।
আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডিজবসের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। প্রবেশনারি অফিসার এবং ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে আবেদনের বিস্তারিত তথ্য জানতে যথাক্রমে বিডিজবসের নির্ধারিত লিংকে ভিজিট করার আহ্বান জানানো হয়েছে। আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে।
সম্পাদক ও প্রকাশক: পায়েল হোসেন রিন্টু,
মেইল: bdnewspost5@gmail.com
মোবাইল: 01713814445
২৮-সি-৪ শাকের প্লাজা, লেভেল-৫, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০