শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খুলবে না

প্রকাশ:
Print news

যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুনে হওয়া অন্তর্বর্তীকালীন চুক্তির শর্তসমূহ পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলার কোনো সম্ভাবনা নেই বলে স্পষ্ট জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ রবিবার এ বিষয়ে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেছেন। নূর নিউজের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তেহরানের কূটনৈতিক প্রস্তাবের প্রেক্ষিতে ওয়াশিংটনের প্রতিক্রিয়ার পরপরই গালিবফ এই ঘোষণা দেন। হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরাান। তেহরান তাদের কূটনৈতিক প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের কাছ থেকে জবাব পাওয়ার কয়েক দিনের মধ্যেই এই বিবৃতিটি এল।

পার্লামেন্ট স্পিকার বলেন, আমেরিকানরা প্রকাশ্যে এক ধরনের বক্তব্য দিলেও পর্দার আড়ালে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ভিন্ন প্রস্তাব পাঠাচ্ছে। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অযথা সময়ক্ষেপণ বা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার দিন ফুরিয়ে এসেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের অবস্থান অত্যন্ত দৃঢ় এবং ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এর আলোকে নির্ধারিত সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই জলপথ বন্ধই থাকবে। গালিবফ বলেন, “আমেরিকানরা গণমাধ্যমে এক কথা বললেও সম্প্রতি মধ্যস্থতাকারীর মাধ্যমে বিভিন্ন প্রস্তাব দিয়েছে। তবে তাদের বুঝতে হবে যে, প্রক্রিয়া দীর্ঘায়িত করা এবং একতরফা দাবি চাপিয়ে দেওয়ার দিন শেষ হয়ে গেছে। ”।

ইরান গত মাসে যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রকে সাত দফার একটি প্রস্তাব পাঠিয়েছিল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ইরান তার সিদ্ধান্তে অটল থাকায় বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। Do Not Sell or Share My Personal Information।

শেয়ার করুন
শিরোনাম :
কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলার বর্ণিল প্রদর্শনী পদত্যাগের খবর অস্বীকার চুয়েট উপাচার্যের, ক্যাম্পাসে অচলাবস্থা ২৩ দিনে নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন ফিল্ডিংয়ের চরম ব্যর্থতায় জয় হাতছাড়া বাংলাদেশের হুথিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক সহায়তার প্রস্তাব নাকচ সৌদি আরবের নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৯ পদে নিয়োগ পরিবারের বড় ছেলেদের দায়িত্ব নিয়ে যা বললেন তৌসিফ মাহবুব যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হরমুজ প্রণালিতে কৌশল বদলাল ইরান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন সৌদি আরামকোতে হুতি হামলা: রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪ ঢাকাই সিনেমায় ২০২৭ সালের সম্ভাব্য বড় চমক থাইল্যান্ডের রাজনীতিতে ক্ষমতার নতুন প্রতীক ৬০ ডলারের ঘড়ি অ্যাটলেটিকোর মাঠে হার ও লাল কার্ডের হতাশায় ইউনাইটেড দিল্লির জন্তর মন্তর থেকে প্রতিবাদের অধিকার কেড়ে নিল পুলিশ বক্স অফিসে কেমন চলছে অজয় দেবগনের দৃশ্যম থ্রি টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক দিল্লিতে যন্তর মন্তরে অনুপ্রবেশ: কারাগারে সিজেপি’র দুই নেতা গাজায় মৃত্যুর ঘটনা বন্ধ ও বিচারের দাবিতে সোচ্চার কাতারের হরমুজে হামলার কৌশল বদল: তেলের দাম বাড়াতে চায় ইরান কাতারের বাংলাদেশ স্কুলে বিজ্ঞান ও চারুকলার বর্ণিল প্রদর্শনী পদত্যাগের খবর অস্বীকার চুয়েট উপাচার্যের, ক্যাম্পাসে অচলাবস্থা ২৩ দিনে নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন ফিল্ডিংয়ের চরম ব্যর্থতায় জয় হাতছাড়া বাংলাদেশের হুথিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক সহায়তার প্রস্তাব নাকচ সৌদি আরবের নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৯ পদে নিয়োগ পরিবারের বড় ছেলেদের দায়িত্ব নিয়ে যা বললেন তৌসিফ মাহবুব যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হরমুজ প্রণালিতে কৌশল বদলাল ইরান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন সৌদি আরামকোতে হুতি হামলা: রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪ ঢাকাই সিনেমায় ২০২৭ সালের সম্ভাব্য বড় চমক থাইল্যান্ডের রাজনীতিতে ক্ষমতার নতুন প্রতীক ৬০ ডলারের ঘড়ি অ্যাটলেটিকোর মাঠে হার ও লাল কার্ডের হতাশায় ইউনাইটেড দিল্লির জন্তর মন্তর থেকে প্রতিবাদের অধিকার কেড়ে নিল পুলিশ বক্স অফিসে কেমন চলছে অজয় দেবগনের দৃশ্যম থ্রি টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক দিল্লিতে যন্তর মন্তরে অনুপ্রবেশ: কারাগারে সিজেপি’র দুই নেতা গাজায় মৃত্যুর ঘটনা বন্ধ ও বিচারের দাবিতে সোচ্চার কাতারের হরমুজে হামলার কৌশল বদল: তেলের দাম বাড়াতে চায় ইরান