মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটির উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ:
Print news

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দর সফরে যাচ্ছেন। এই সফরে তিনি ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে গৃহীত বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্রকল্পের আওতায় দুটি নতুন কন্টেইনার জেটি, আধুনিক ইয়ার্ড এবং আনুষঙ্গিক অবকাঠামো নির্মিত হবে। এর আগে গত ২২ অক্টোবর প্রধানমন্ত্রী বন্দরটি পরিদর্শন করে সার্বিক উন্নয়ন সম্ভাবনা যাচাই করেছিলেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার মোংলা যাওয়ার কথা রয়েছে। এই চুক্তির ভিত্তিতেই প্রকল্পটির উদ্বোধন হতে যাচ্ছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর চীন সফরের সময় এই প্রকল্পের উন্নয়ন চুক্তি সম্পন্ন হয়। গত ১০ অক্টোবর বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষরিত ঋণ চুক্তি ও সমঝোতা স্মারকের ভিত্তিতেই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। মোট ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার ৪৭৫ কোটি টাকা বিনিয়োগ করছে এবং অবশিষ্ট অর্থায়ন সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানের মাধ্যমে হবে। প্রকল্পের অধীনে পণ্য পরিবহনের জন্য ৪৯টি অত্যাধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম জানান, সফরের সময় প্রধানমন্ত্রী নতুন জেটি উদ্বোধনের পাশাপাশি ‘ইনভেস্ট বাংলাদেশ’ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি বিশেষ চুক্তি স্বাক্ষর করবেন। এই চুক্তি কার্যকর হলে মোংলা বন্দর থেকে কন্টেইনার পরিবহনে নতুন করে রেলসেবা চালু হবে, যা ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে, পাশাপাশি বন্দরে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে।

এদিকে মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কিছু দাবি জানিয়েছেন। তিনি বন্দরের চ্যানেলের নাব্যতা রক্ষায় নিয়মিত ড্রেজিং, সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং আকরাম পয়েন্টে জরুরি ভিত্তিতে এলএনজি স্টেশন নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। এসব অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে বন্দর ব্যবহারকারীরা আরও বেশি সুবিধা পাবেন বলে তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেলেন আবদুর রহিম আওয়ামী লীগ আমলে জলবায়ু তহবিল লুটপাট হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই দিয়ে পরীক্ষা জালিয়াতি: ধরা পড়লেন দক্ষিণ কোরিয়ার মেধাবী কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন অভিষেকেই গোল্ডেন ডাকের লজ্জা মাহফিজুল ইসলামের দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক মাহফিজুলের ভিএআরের নাটকীয়তায় ভুটানকে হারিয়ে সাফের ফাইনালে ভারত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক ভর্তি আবেদন শুরু আজ পেট্রোবাংলায় ৭৫৩ পদে আবেদনের সময় বাড়ল ৩০ নভেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত তারাগঞ্জে বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ আইএমএফের সঙ্গে ঋণ আলোচনা ফেব্রুয়ারির মধ্যে শেষ: অর্থমন্ত্রী পিতার আইনের কারণেই শেখ হাসিনা পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি: রিজভী এআই চিপ ও সামরিক প্রযুক্তি চুরিতে চীনের ৬ লাখের গুপ্তচর নেটওয়ার্ক সরকারি সফরে দোহায় ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মোহাম্মদপুর-হাজারীবাগে চাঁদাবাজির দাপট, আতঙ্কে ব্যবসায়ীরা টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ সাফ সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় বাংলাদেশের গাজীপুরের কালিয়াকৈরে ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ সংসদে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনার সম্ভাবনা