মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল, ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ারের লড়াই ড্র

প্রকাশ:
Print news

সংক্ষিপ্ত সারসংক্ষেপ

  • জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • গ্যাস সংকট মোকাবিলায় ১৫০ কূপ খনন ও নতুন এলএনজি টার্মিনালের পরিকল্পনা: প্রধানমন্ত্রী
  • লেভানদোভস্কির গোলের জবাবে মেসির আসিস্টে কাসেমিরোর গোল
  • ভারতের বিপক্ষে ব্রাজিল দলে ফিরলেন জোয়াও পেদ্রো-এস্তেভাও

লিওনেল মেসির নিখুঁত অ্যাসিস্ট থেকে গোল আদায় করেছেন কাসেমিরো। তার আগে রবার্ট লেভানদোভস্কির গোলে এগিয়ে গিয়েছিল শিকাগো ফায়ার। শেষ পর্যন্ত দুই তারকার গোলেই ১-১ সমতায় শেষ হয়েছে ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ারের মধ্যকার ম্যাচটি।

বুধবার ঘরের মাঠে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল শিকাগো। ম্যাচের ১০ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ৩৮ বছর বয়সী লেভানদোভস্কি। মায়ামির ইয়ান ফ্রের দিক পরিবর্তন করে জায়গা বের করে নেন অ্যান্ড্রু গুটম্যান। এরপর পোস্টের দিকে ক্রস বাড়ালে ডান পা উঁচিয়ে বল জালে পাঠান পোলিশ এই স্ট্রাইকার। টানা তিন ম্যাচ ধরে গোল পাওয়া লেভানদোভস্কির এটি গত নয় ম্যাচে ষষ্ঠ গোল।

গোল হজমের পর প্রথমার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে মায়ামি। ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি। ৪১ মিনিটে আরও ভালো সুযোগ তৈরি করেন মেসি। শিকাগোর দ’আভিলা জে তাহকে কাটিয়ে বক্সের মাথা থেকে শট নিলেও তা গোল এনে দিতে পারেনি।

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নারে মাথা ছুঁইয়ে গোল করেন কাসেমিরো। টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন ব্রাজিলিয়ান এই তারকা। কাসেমিরোর গোলের ঠিক এক মিনিট আগে দারুণ এক ক্লিয়ারেন্সে শিকাগোকে গোল হজমের হাত থেকে বাঁচান নোয়া অ্যালেন। জার্মান বেরেতেরেমের শট গোলমুখে ঢোকার আগেই ঠেকিয়ে দেন তিনি। উল্লেখ্য, গত সপ্তাহেই ধারে শিকাগোতে যোগ দেওয়া অ্যালেন এর আগে ইন্টার মায়ামির হয়ে লিগে ৯০ ম্যাচ খেলেছেন।

ম্যাচে ইন্টার মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার দুটি সেভ করেন। অন্যদিকে মেসিদের ছয়টি শট ঠেকিয়ে শিকাগোকে এক পয়েন্ট এনে দেন গোলরক্ষক ব্র্যাডি। এই ড্রয়ে টানা চার ম্যাচে সমতায় থাকল শিকাগো। টানা সাত ম্যাচে অপরাজিত থাকা দলটি ২৩ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে।

অন্যদিকে সাম্প্রতিক সময়টা ইন্টার মায়ামির জন্য কিছুটা কঠিন যাচ্ছে। গত সাত ম্যাচে মাত্র একটি জয় পাওয়া মায়ামির হার দুটি ও ড্র চারটি। ২৪ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে তারা অবশ্য লিগের উপরের দিকেই অবস্থান করছে।

অন্যান্য ফুটবল সংবাদ

  • স্পেনে দ্বিতীয় ক্লাব কিনতে যাচ্ছেন মেসি
  • ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন মেসি, এবারও নেই রোনালদো
  • ৩০০ গোল: এমবাপে-রোনালদোকে টপকালেও মেসির পেছনে হালান্ড
  • তেভেজের বিদায়ী ম্যাচে খেলবেন মেসি-রোনালদো?
শেয়ার করুন
শিরোনাম :
পদত্যাগের খবর অস্বীকার চুয়েট উপাচার্যের, ক্যাম্পাসে অচলাবস্থা ২৩ দিনে নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন ফিল্ডিংয়ের চরম ব্যর্থতায় জয় হাতছাড়া বাংলাদেশের হুথিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক সহায়তার প্রস্তাব নাকচ সৌদি আরবের নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৯ পদে নিয়োগ পরিবারের বড় ছেলেদের দায়িত্ব নিয়ে যা বললেন তৌসিফ মাহবুব যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হরমুজ প্রণালিতে কৌশল বদলাল ইরান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন সৌদি আরামকোতে হুতি হামলা: রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪ ঢাকাই সিনেমায় ২০২৭ সালের সম্ভাব্য বড় চমক থাইল্যান্ডের রাজনীতিতে ক্ষমতার নতুন প্রতীক ৬০ ডলারের ঘড়ি অ্যাটলেটিকোর মাঠে হার ও লাল কার্ডের হতাশায় ইউনাইটেড দিল্লির জন্তর মন্তর থেকে প্রতিবাদের অধিকার কেড়ে নিল পুলিশ বক্স অফিসে কেমন চলছে অজয় দেবগনের দৃশ্যম থ্রি টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক দিল্লিতে যন্তর মন্তরে অনুপ্রবেশ: কারাগারে সিজেপি’র দুই নেতা গাজায় মৃত্যুর ঘটনা বন্ধ ও বিচারের দাবিতে সোচ্চার কাতারের হরমুজে হামলার কৌশল বদল: তেলের দাম বাড়াতে চায় ইরান নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে মৃত্যুর ঘটনায়: আটক ৪ পদত্যাগের খবর অস্বীকার চুয়েট উপাচার্যের, ক্যাম্পাসে অচলাবস্থা ২৩ দিনে নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন ফিল্ডিংয়ের চরম ব্যর্থতায় জয় হাতছাড়া বাংলাদেশের হুথিদের বিরুদ্ধে ইসরাইলের সামরিক সহায়তার প্রস্তাব নাকচ সৌদি আরবের নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৯ পদে নিয়োগ পরিবারের বড় ছেলেদের দায়িত্ব নিয়ে যা বললেন তৌসিফ মাহবুব যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হরমুজ প্রণালিতে কৌশল বদলাল ইরান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের জানাজা সম্পন্ন সৌদি আরামকোতে হুতি হামলা: রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে আহত ৪ ঢাকাই সিনেমায় ২০২৭ সালের সম্ভাব্য বড় চমক থাইল্যান্ডের রাজনীতিতে ক্ষমতার নতুন প্রতীক ৬০ ডলারের ঘড়ি অ্যাটলেটিকোর মাঠে হার ও লাল কার্ডের হতাশায় ইউনাইটেড দিল্লির জন্তর মন্তর থেকে প্রতিবাদের অধিকার কেড়ে নিল পুলিশ বক্স অফিসে কেমন চলছে অজয় দেবগনের দৃশ্যম থ্রি টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক দিল্লিতে যন্তর মন্তরে অনুপ্রবেশ: কারাগারে সিজেপি’র দুই নেতা গাজায় মৃত্যুর ঘটনা বন্ধ ও বিচারের দাবিতে সোচ্চার কাতারের হরমুজে হামলার কৌশল বদল: তেলের দাম বাড়াতে চায় ইরান নোয়াখালীতে চুরির অভিযোগে যুবককে মৃত্যুর ঘটনায়: আটক ৪