বড়পর্দায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করলেন মডেল ও অভিনেত্রী মৌ

প্রকাশ:
Print news

মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করা মৌ রহমান নিজের কর্মপরিধি বাড়াতে চান। মিউজিক ভিডিও ও টেলিভিশন নাটকে অভিনয়ের পর এবার তিনি বড়পর্দায় কাজ করার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে বাণিজ্যিক কাজের চেয়ে গল্প এবং চরিত্রের গুণগত মানকে বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি। মৌ বলেন, মনের মতো গল্প হলে সিনেমায় কাজ করার ইচ্ছে আছে। ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই বড়পর্দায় কাজ করতে চাই।

মৌয়ের শোবিজে পথচলা শুরু হয়েছিল আরটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘লুক অ্যাট মি’-এর মডেল হিসেবে। এরপর সাদাকালো, ডায়মন্ড ওয়ার্ল্ড ও পুরবী জুয়েলার্সের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের মডেল হিসেবে কাজ করে তিনি পরিচিতি পান। পরবর্তীতে লিয়াস হোসেনের ‘চোখ তো সরে না’ এবং মিলন মাহমুদের ‘হাতটা ধরো’সহ একাধিক মিউজিক ভিডিওতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।

অভিনয় জগতে তিনি সকাল আহমেদের ‘শান্তিপুরে অশান্তি’ এবং রিপন নাগের পরিচালনায় চ্যানেল আইয়ের মেগা ধারাবাহিক ‘সাত ভাই চম্পা’-সহ বিভিন্ন টেলিভিশন নাটকে কাজ করেছেন। নিয়মিত ছোটপর্দায় কাজ করার সুবাদে অর্জিত অভিজ্ঞতাকে বড়পর্দায় কাজে লাগাতে আগ্রহী এই অভিনেত্রী। তবে শুধু উপস্থিতির খাতিরে সিনেমায় অভিনয় করতে রাজি নন তিনি, বরং মানসম্মত গল্পের অপেক্ষায় আছেন এই তারকা।

শোবিজে ক্যারিয়ার গড়লেও পরিবারের ইচ্ছা ছিল সম্পূর্ণ ভিন্ন। মৌ বলেন, বাবা চেয়েছিলেন আমি ডাক্তার হবো। কীভাবে যে হঠাৎ করে মিডিয়ায় যুক্ত হয়ে গেলাম, আমি আসলে নিজেও জানি না। শোবিজের ব্যস্ততার মাঝেও তিনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তিনি শান্তা-মারিয়ামে ফ্যাশন ডিজাইন বিষয়ে অধ্যয়নরত। ভবিষ্যতে অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ডিজাইন নিয়েও নিজের কাজের ক্ষেত্র প্রসারিত করতে চান এই অভিনেত্রী। দুই ভাই-বোনের মধ্যে বড় মৌয়ের বাবা পেশায় ব্যবসায়ী।

শেয়ার করুন
শিরোনাম :
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রান ও রেকর্ডের মহোৎসব আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শাই হোপের শতকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় বিতর্ক ভুলে রোনালদোর ৯৮০তম গোল: জয় পেল আল নাসর এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ নানা পাটেকরের বর্ণাঢ্য জীবনের অজানা ৮ অধ্যায় ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড়, বাদ ১৩ কোটি নাম রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী: রিজভী কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ আল্লাহ আমাকে অসুস্থ করে কষ্ট দেবেন না: ডলি জহুর ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে রান ও রেকর্ডের মহোৎসব আজ পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস-২০২৬ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী আজ শাই হোপের শতকে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিশাল জয় বিতর্ক ভুলে রোনালদোর ৯৮০তম গোল: জয় পেল আল নাসর এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ নানা পাটেকরের বর্ণাঢ্য জীবনের অজানা ৮ অধ্যায় ভারতে ভোটার তালিকা নিয়ে তোলপাড়, বাদ ১৩ কোটি নাম রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী: রিজভী কাতারের উত্তর উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার পেলেন ছয় লেখক নারায়ণগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে আওয়ামী লীগের ৪ নেতা বহিষ্কার অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারল বাংলাদেশ নারী দল দৃশ্যম থ্রি: মুক্তির ৭ দিনে আয় ৪৮৮ কোটি টাকা নিজে খরচ বহন করে ১১৩ অসহায় মেয়ের বিয়ে দিলেন যুক্তরাষ্ট্রের ওপর ইরানের হামলার আশঙ্কা জানালেন ট্রাম্প আবুধাবি টেস্ট: লিটন-তানজিদ-সাদমানের ব্যাটে প্রথম দিন শেষে ৩১৭ রান দুর্দান্ত শুরুর পরেও আবুধাবি টেস্টে আক্ষেপ সাদমানের ১৮তম বিজেএস পরীক্ষা: সাময়িক মনোনীতদের স্বাস্থ্য পরীক্ষার সময়সূচি প্রকাশ আল্লাহ আমাকে অসুস্থ করে কষ্ট দেবেন না: ডলি জহুর