দেশে সারের কোনো ঘাটতি নেই, ১৬ লাখ টন উদ্বৃত্ত থাকবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন

প্রকাশ:
Print news

দেশে সারের কোনো ঘাটতি নেই এবং চাহিদার তুলনায় প্রায় ১৬ লাখ টন সার উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশে সারের মোট চাহিদা ৩৫ লাখ ৮৭ হাজার টন, যার বিপরীতে জোগান রয়েছে ৫১ লাখ ৭১ হাজার টন। ফলে চাহিদার তুলনায় ১৫ লাখ ৮৪ হাজার টন সার উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে। বর্তমানে আমন ধানের শিষ ও কুশি বের হওয়ার সময় হওয়ায় সারের চাহিদা তুলনামূলক কম এবং কৃষকরা মূলত রবি মৌসুমের জন্য সার সংগ্রহ করছেন বলে তিনি উল্লেখ করেন।

নতুন ডিলার নিয়োগ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগকে ‘কল্পনাবিলাস’ আখ্যা দিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রায় ৮ হাজার শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং আবেদনের সময়সীমা এখনো শেষ হয়নি। নতুন নিয়োগপ্রাপ্ত ডিলাররা দুজন করে খুচরা ডিলার নিয়োগ দিতে পারবেন, যার ফলে আরও ১৬ হাজার ডিলার যুক্ত হবেন। বর্তমানে দেশে ৩১ হাজারের বেশি ডিলার কর্মরত রয়েছেন।

সারের বাজার পরিস্থিতি ও সরবরাহ ব্যবস্থা তদারকির জন্য দেশের ৬৪ জেলায় মনিটরিং সেল কাজ করছে জানিয়ে তিনি বলেন, অনিয়মের দায়ে ইতোমধ্যে পাঁচজন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। এছাড়া ‘কৃষক কার্ড’ প্রবর্তনের মাধ্যমে কৃষকের সম্মান বৃদ্ধির পাশাপাশি সারের অপচয় রোধ করা সম্ভব হবে। এই কার্ডের মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী সারের প্রয়োজনীয়তা নির্ধারণ করা হবে।

বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সংসদে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে, তবে বিগত সরকারের কোনো ষড়যন্ত্রে যেন কেউ পা না দেন। তিনি বর্তমান সংসদকে ‘মজলুমের পার্লামেন্ট’ হিসেবে অভিহিত করে বলেন, গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে দেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েমের সুযোগ না থাকে। তিনি বিরোধী দলকে গৃহপালিত না বলে দেশের ও জনগণের স্বার্থে সংসদে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

শেয়ার করুন
শিরোনাম :
নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন নড়াইলে প্রতিপক্ষের হামলায় পাঁচ মামলার অভিযোগে জড়িত ব্যক্তি নিহত জাতীয় দলের জার্সিতে শেষ অনুশীলনে লিওনেল মেসি যান্ত্রিক ত্রুটিতে উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার নিয়োগ, ৪৬ হাজার টাকা বেতন ১৫ বছর পর শাহরুখের সঙ্গে পর্দায় ফিরছেন কারিনা দিনের আলোচিত পাঁচ খবর এক নজরে বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুথি ড্রোন হামলার নিন্দা জানাল বাংলাদেশ নিউট্রিনো গবেষণায় পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন অধ্যাপক ফ্রান্সিস হ্যালজেন ‘ভারতে শান্তি নেই’ মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত আজকের খেলার সূচি: ক্রিকেট ও ফুটবলের জমজমাট লড়াই বরিশাল আদালতে যুবকের রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে অনুসন্ধান ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠাল স্বাস্থ্য মন্ত্রণালয় না হলো যাওয়া আর কাশবনে: আক্ষেপের কথা জানালেন পরীমণি জাপান ও যুক্তরাজ্যে সেবা সম্প্রসারণ করল অমনিল্যাব লটারিতে ঢাকায় ১৮ সাব-রেজিস্ট্রার নিয়োগ, ভাঙবে দুর্নীতির সিন্ডিকেট যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক: পরমাণু হুমকির ছায়া থেকে বন্ধুত্বের যাত্রা শাহজালালে ৪.৫ কেজি স্বর্ণসহ মালয়েশিয়ান নাগরিক আটক পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হ্যালজেন পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন